Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুন ১৬, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটির সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাযর আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

এছাড়া অংশগ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অধ্যক্ষ এল জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ মেহফুজ রচা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ মাসুদুল করিম, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুননেছা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, ডাঃ বিভুতি, সহকারী প্রোগ্রামার তানিয়া ফেরদৌসী, তথ্যসেবা কর্মকর্তা যুথিকা বিশ্বাস সহ সংশ্লিষ্ট সকলে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ হলো: নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।