Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা যুবতীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
জুন ২০, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (১৯) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২০জুন) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ভুলবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কের পাশে ওই যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।