Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুন ২৯, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুথি সংঘর্ষে ট্রাক ড্রাইভার সোহাগ মোল্লা(৩৫) নিহত হয়েছেন।নিহত সোহাগ গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে“টুঙ্গিপাড়া এক্সপ্রেস”-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়।

মারাত্মক আহত হয় ট্রাক ড্রাইভার।তাকে সাথে সাথে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।