Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার চিতলমারী
জুন ২৯, ২০২২ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

চিতলমারীতে যৌতুকের দাবিতে কুলসুম আক্তার নামের এক গৃহবধুকে স্বামী, শ্বাশড়ী মিলে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার অভিযোগে গত (৫ জুন ২০২২) বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে কুলসুমের পিতা মোঃ হাফিজুর রহমান বাদি হয়ে স্বামী , শ্বাশড়ীসহ ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরনী তে জানাজায় ,২০২২ সালের ৫ফেব্রুয়ারী উপজেলার কলিগাতী গ্রামের হাফিজুর রহমানের মেয়ের সাথে নালুয়া দক্ষিন পাড়া গ্রামের মৃতঃ আইউব আলী শেখের ছেলে লুৎফর রহমান শেখের সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের ৩ মাস না যেতেই তার স্বামী মটর সাইকেল কেনার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে। গৃহবধু কুলসুম স্বামীর দাবিকৃত ১লাখ টাকা দরিদ্র পিতার কাছ থেকে এনে স্বামীকে প্রদান করেন। আরো ১লাখ টাকার জন্য স্ত্রী কুলসুমের ওপর নির্যাতন শুরু করে তার স্বামী।

গত ৩ মার্চ ভোর রাতে স্বামী লুৎফর রহমান কুলসুমকে তার স্বামীর বাড়ি নালুয়া গ্রামে বসে মারধর করে। একপর্যায় পাষন্ড স্বামী, শাশুড়ীসহ আরো ২/৩ জন মিলে কুলসুমকে জোরপূর্বক বিষ খাইয়ে আত্মহত্যার রুপ দেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় কুলসুমের পিতা মোঃ হাফিজুর রহমান বাদি হয়ে গত ( ৫জুন ২০২২) বাগেরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে স্বামী ,শাশুড়ীসহ ৫জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ০৩ ) এর ১১(ক)/ ৩০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বিজ্ঞ বিচারক বাগেরহাট পলিশ ব্যুরো আব ইনভেষ্টিগেশন, (পিবিআই )কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।