Nabadhara
ঢাকাশনিবার , ২ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
জুলাই ২, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

 

আজ শনিবার (০২ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাগদী ব্রীজের কাছ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হামিদ উদ্দিন আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

ওসি হামিদ উদ্দিন আহম্মেদ নবধারা কে বলেন, সকাল ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের রাগদী ব্রীজের কাছে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে রাতে সড়ক পারাপারের সময় কোন গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।