Nabadhara
ঢাকাবুধবার , ৩ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় গ্রেফতার হলো কচুয়ার ৫ কোটি টাকা আত্মসাৎ মামলার অভিযুক্ত আসামী সুজন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ৩, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে বাগেরহাট ও কচুয়া এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা প্রতারক হুমায়ুন রশিদ সুজন(৩০) নামে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে কচুয়া থানা পুলিশ। আটক কৃত যুবক কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ঝালডাঙ্গা এলাকার মামুনুর রশীদের ছেলে এবং এই নামসর্বস্ব প্রতিষ্ঠানটির পরিচালক।

পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে দেপাড়া বাজারে হুমায়ুন রশিদ সুজন নামের এ যুবক স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের নানা ধরনের প্রলোভন দিয়ে ৪ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন।এ বিষয়ে ভুক্তভোগীদের গ্রহকদের পক্ষে জাহিদুল ইসলাম বাগেরহাট কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সিআর ৩৫৬/২১। ঐ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হুমায়ুন রশিদ সুজনকে কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই হাসেম ও এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স রিয়াজুল ও সোহরাফকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে খিলগাঁও এলাকার টিলপা পাড়া এলাকা থেকে গত ১ আগষ্ট সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে।পরদিন ২ আগষ্ট মঙ্গলবার আটককৃত যুবককে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

তার আটকের খবর শুনে কচুযা উপজেলা ও বাগেরহাট সদও উপজেলার শতাধিক ভুক্ত ভোগী গ্রাহকেরা কচুয়া থানা চত্বরে জড়ো হয়ে স্বস্তি প্রকাশ করে ও ন্যায় বিচার কামনা করেন।এ বিষয়ে কচুয়ার ব্যাবসায়ী সুমন সরদার বলেন,২০২০ সাল থেকে তার সাথে আমার ব্যাবসায়ীক লেনদেন শুরু হয় ও আমার কাছ থেকে ফ্রীজ টিভি বাকিতে- নগদে নিতো এভাবে একটি লেনদেন শুরু হয় এর পর কিছু টাকা নগদ দিয়ে ১৯ লক্ষ টাকার মতো বাকি করে আজ দি কাল দি বলে আর পরিশোধ করেনি।এছাড়াও বাবুল সরদারের ১০ লক্ষ,পার্থর ১০ লক্ষ,হাচান আলীর ৩ লক্ষ এরকম বিভিন্ন পরিমাণে দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে ৫ কোটি টাকার মতো হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তি ভোগীরা।ভুক্ত ভোগীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী সদস্য রয়েছে।

এ বিষয় কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম মুঠো ফোনে আমাদেও প্রতিনিধিকে বলেন,বিজ্ঞ আদালত বাগেরহাট থেকে ওয়ারেন্ট পাওয়ার পর থেকে অভিযুক্ত আসামীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালান হয়। অবশেষে গত ১ আগষ্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলগাঁও থানার সহযোগিতায় টিলপা পাড়া এলাকা থেকে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।