Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২টি বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা আদায় !

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ৪, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় ৭২ ঘন্টার ব্যবধানে দু’টি বাল্যবিবাহ বন্ধপূর্বক জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। ১লা আগষ্ট ও ৪ আগষ্ট দুটি ঘটনায় মেয়ের অভিভাবকদের এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চালিতাতলা গ্রামে অভিযান কালে মেয়ে পিতা পলাতক থাকায় তার নানা লিয়াকত মোল্যা(৫৫) ও খালু মোঃ তোরাব আলীকে এবং ২য় বাল্যবিবাহে বেন্দারচর গ্রামের মেয়ের পিতা নজরুল ফকির(৪২) কে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭/৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।