Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগায় রূপালী ব্যাংকের ফরেন রেমিট্যান্স সংক্রান্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

 শরিফুল ইসলাম নড়াইল
আগস্ট ৯, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় রূপালী ব্যাংক লিমিটেডের ফরেন রেমিট্যান্স সংক্রান্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বিকালে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে কাশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুর জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। সমাবেশে আরো বক্তব্য রাখেন, রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনাল অফিসের এজিএম মোঃ সরোয়ার হোসেন, নড়াইল কর্পোরেট শাখার এজিএম শংকর কুমার দাশ,লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মোঃ আবু আব্দুল্লাহ, রূপালী ব্যাংক লোহাগড়া শাখার ম্যানেজার মোঃ আব্দুল হাকিম, লোহাগড়া রূপালী ব্যাংকের অফিসার রোমানা ইয়াছমিন প্রমুখ । অনুষ্ঠানে প্রবাসী পরিবারের প্রায় শতাধিক মহিলা ও পুরুষ এবং রূপালী ব্যাংক লোহাগড়া শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা হুন্ডিকে না বলে, রাষ্ট্রায়ত্ব ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠনোর জন্য তাদের আত্বীয় স্বজনকে অনুরোধ করেন। হন্ডি ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু । তাদের বয়কট করে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা টাকা পাঠালে টাকা যেমন নিরাপদে থাকবে। তেমনি বিদেশ থেকে ১লক্ষ টাকা পাঠালে অতিরিক্ত ২হাজার ৫শত টাকা অতিরিক্ত প্রদান করা হবে বলেও জানান।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।