Nabadhara
ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ইউরোপনীয় ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকপ্ল (ক্রেইন) এর আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা মাহফুজা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসাধারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, কে, কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা, রুপান্তরের মোল্লাহাট প্রতিনিধি আব্দুল করিমসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।