Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আগস্ট ২৫, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নদী ও খালে অবৈধ কারেন্ট জাল,ম্যাজিক জাল, নেট-পাটাউচ্ছেদকার এবং আসন্ন শারদীয় দূর্গাপূজায় শন্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়কে সামনে রেখে ব্যাপক আলোচনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, অফিসার ইনচার্জ এ,এইচ, এম কামরুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান,সাধারসম্পাদক পীযূষ কান্তি রায়,চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার,সন্তোষপুর চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা শেখসহ বিভিন্ন ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।