Nabadhara
ঢাকাসোমবার , ২৯ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সড়কের সরকারী গাছ কাটলেন ইউনিয়ন বিএনপির সভাপতি

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কোবাদ শিকদার এর বিরুদ্ধে চাপাইল টু সাচিয়াদাহ সড়কের বল্লাহাটি নামক স্থানের একটি বড় মেহেগনী গাছ কাঁটার অভিযোগ উঠেছে। ২৯ আগষ্ট (সোমবার) সকাল ৬ টায় ওই গ্রামের মামুন শিকদারের বাড়ীর পাশে সড়ক থেকে এ মেহগনি গাছটি কাঁটা হয়। বিএনপি নেতা কোবাদ শিকদার বল্লাহাটি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ভোরে ওই নেতার নেতৃত্বে তার শ্রমিকেরা সড়কের পাশের সরকারী জায়গা থেকে বড় একটি মেহেগনী গাছ কাঁটছে। অতঃপর সাংবাদিকেরা উপস্থিত হলে শ্রমিকেরা সটকে পড়ে।

এ বিষয়ে কোবাদ সিকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গাছটি আমি কাটিয়েছি। আমার জামাই ইশারতের জমি থেকে। গাছটি রেকর্ডীও জায়গায় বলে তিনি দাবি করেন। এদিকে স্থাণীয় অনেকেই জানান গাছটি সরকারী জায়গার আওতাভূক্ত। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, আপনাদের মাধ্যমে গাছ কাঁটার বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক নড়াগাতী থানা পুলিশের মাধ্যমে সরকারী গাছ জব্দ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।