Nabadhara
ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ইতনায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতার মহান স্বপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগড়ার ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে ইতনা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হান্নান মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিকদার আজাদুর রহমান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক মুনজুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুনসি আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সস্পাদক ও ইতনা ইউপি চেয়ারম্যার শেখ সিহানুক রহমান, আরেক যুগ্নসাধারণ সস্পাদক ও নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, শেখ আতাউর রহমান ফিরোজ, প্রকাশ কুমার বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ করা হয়। এসময় আলোচনা সভায় বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শগতদিক তুলে ধরেন। পাশাপাশি আগষ্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করার আহবান জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।