Nabadhara
ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মোবাইল ভ্যানে ২মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়াকিং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

কোটালীপাড়া  প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজ রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়) প্রকল্পের আওতায় মোবাইল ভ্যানে ২মাস মেয়াদী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ২মাস মেয়াদী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, রাফেজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ ৪০জন প্রশিক্ষানার্থীর হাতে সনদপত্র তুলে দেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।