গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাতের আধারে দুর্বৃত্তরা কেটে ফেলেছে সাংবাদিক সুবল চক্রবর্তীর পুকুর পাড়ের ৫শতাধিক বনজ গাছ। এ ঘটনার পরে পুরো পরিবার আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক সুবল চক্রবর্তী।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক সুবল চক্রবর্তী দৈনিক মানবজমিন পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি ও হিরণ গ্রামের হরষিত চক্রবর্তীর ছেলে।
সাংবাদিক সুবল চক্রবর্তী বলেন, দুই মাস আগে আমরা পারিবারিক ভাবে আমাদের বাড়ির আশপাশসহ পুকুরপাড় দিয়ে ৫শতাধিক মেগগনি, রেইন্ট্রিসহ বিভিন্ন ধরণের বনজ গাছের চারা লাগিয়ে ছিলাম। ঘটনার রাতে কে বা কাহারা আমাদের এই গাছগুলো কেটে ফেলেছে। আমরা ধারণা করছি আমাদের বাড়ির আশপাশের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
সাংবাদিক সুবল চক্রবর্তীর কাকাতো ভাই বিজয় চক্রবর্তী বলেন, এ ঘটনার পরে আমরা পারিবারিক ভাবে আতঙ্কে মধ্যে রয়েছি। আমি চাই এটির একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান নবধারা কে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

