Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকালে রামপুর নিরিবিলি পার্কের অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক জি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও শাহীন বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমির্টির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ,নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম সম্পাদক মোঃ আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম,বিএনপি নেতা এস এম আবু হায়াত সাবু, লোহাগড়া সরকারি কলেজের সাবেক ভিপি এ টি এম শফিকুল ইসলাম, ,লোহাগড়া পৌর কমিশনার মিলু শরীফ,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী পারভেজ, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান,ফকির মিরাজুল ইসলাম, রেজাউল করিম মিন্টু, প্রমুখ। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।