Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কালীগঞ্জে একশাড়ী দিয়ে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে একশাড়ী দিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টারদিকে ঝুলন্ত অবস্থা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তরগাঁও এলাকার ইমান আলী (৩৬) ও তার স্ত্রী মিনজু আক্তার (১৯)। ইমান আলী ওই এলাকার মানিক মিয়ার ছেলে। মিনজু আক্তার একই ওয়ার্ডের জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার মনিক মিয়ার ছেলে ঈমান আলী ও তার স্ত্রীমিনজু আক্তার বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় ঘরের আড়ার (ধরনা) সাথে দু’জনে এক শাড়ী পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ীর লোকজন তাদের ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে থাকতে দেখে। পরে স্থাণীয়রা থানায় খবর দিলে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল হক বলেন, স্বামী-স্ত্রী আত্নহত্যার সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তারাগলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিকেলে তাদের মরদেহময়না তদন্ত্মের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলকলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।