Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে আওয়ামীলীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। ০১ লা সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টায় এ ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থানার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা লাঠিসোটা সহকারে মিছিল নিয়ে নড়াগাতী আওয়ামীলীগ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় বাকবিতন্ডা হলে সংঘর্ষে রূপ নেয়। নড়াগাতী থানা পুলিশের কঠোর ভূমিকায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় বিএনপি নেতাদের তীব্র সমালোচনা ও প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারণ সম্পাদক ফুরকান মোল্যা, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নড়াগাতী থানা যুবলীগের সদস্য সেলিম শিকদার, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রশিদ রুপম, সাবেক সভাপতি জুলফিকার আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল আলম উজ্জল, নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ নাসিম শেখ,সাবেক থানা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম,পহরডাঙ্গা ইউপির ৩ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ রাসেল শেখ প্রমুখ।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) পুলিশ কঠোর অবস্থানে থেকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে।পরিবেশ শান্ত আছে ।কোনো হতহতের খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।