Nabadhara
ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী পালন

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ৫, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এর মধ্যে-কোরআনখানি, শোকর‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া মোনাজাত।

এছাড়া ২৫০ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন-বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়াসহ অনেকে। জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট্রের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন।

এদিন পাকিস্তানি হানাদারবাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।