কচুয়ায় সামাজিক সম্প্রতি প্রতিষ্ঠার লক্ষ্যে কচুয়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালী, সমাবেশ ও আলোচনা সভা কচুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, বিশিষ্ঠ ব্যবসায়ী বিমল কৃষ্ণ দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সম্পাদক পুলিন বিহারী সাহা, সাবেক ইউপি সদস্য বিধান চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী নান্টু বসু,ইউপি সদস্য শিকদার মাহাবুবুর রহমান,শিক্ষক কমল কৃষ্ণ বৈদ্য,ইউপি সদস্য সহিদ শিকদার,লিটু শিকদার, মুক্তা বেগম সহ মসজিদের ঈমাম, মন্দীরের পুরোহিত,শিক্ষক এবং সমাজের সকল শ্রেনীর প্রতিনিধিবৃন্দ।
সবশেষে সকলের সমন্বয়ে কচুয়া ইউনিয়ন পরিষদ থেকে ১টি র্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার কচুয়া ইউনিয়ন পরিষদে এস শেষ হয়।

