Nabadhara
ঢাকাসোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিক্সাচালকের মৃত্যু- ড্রাইভার আটক

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কোনাবাড়ীতে কভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান চালক বিজয় (১৮) কে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ। পুলিশ জানায়,দুপুরে ওই রিক্সা চালক মৌচাক থেকে কড্ডার দিকে আসতেছিলো। কোনাবাড়ী ফ্লাইওভারে পৌছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ফ্লাইওভার উপর থেকে নিহতের লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন নবধারা কে বলেন, অজ্ঞাত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কভার্ডভ্যান চালকে আটক করা হয়েছে এবং কভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।