Nabadhara
ঢাকাসোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের কোনাবাড়ীর ঝুটের গুদামে আগুন দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

 সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর নগরীর কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই গুদামের মালিক।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে কোনাবাড়ি দেওয়া‌লিয়াবাড়ি এলাকায় ওই গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়া বাড়ি এলাকার বাবু বীম খেতান এর ঝুটের গুদামের একপাশে আগুন দেখতে পেয়ে ফায়ার সা‌র্ভি‌সে খবর দেয়,খবর পেয়ে জয়দেবপুর ও কা‌শিমপুর ডি‌বিএল ফায়ার সা‌র্ভিসের ৩‌টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয় । ফায়ার সা‌র্ভিসের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে,আগুনে পুড়ে যায় গুদামের বিপুল প‌রিমান ঝু‌টের মালামাল,এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক বাবু বীম খেতান ।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।