Nabadhara
ঢাকাসোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

২০ গ্রাম প্লাবিত মোরেলগঞ্জে,আবারো বৈরি আবহাওয়ায় ভাঙনের মুখে পানগুছি নদী

Link Copied!

মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাটে সাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের জল বৃদ্ধির কারনে আবারো ভাঙ্গনের মুখে পানগুছি নদী। বিশটি গ্রাম প্লাবিত কাঁচা পাকা রাস্তাঘাট ভেঙ্গে গিয়ে হুমকির মুখে ভেড়িবাঁধসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান।
নবধারা প্রতিনিধি খোঁজ নিয়ে জেনেছে, উপকূলীয় অঞ্চল উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় গত দুই দিন ধরে টানা বর্ষণ ও সাগরের সৃষ্ট প্রভাবে নদীর তীরবর্তী , ফেরীঘাট বারইখালী এলাকা কাশ্মীর উত্তর বারইখালী, বহরবুনিয়া, ফুলহাতা, ঘষিয়াখালী, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের নতুন করে আধা কিলোমিটার রাস্তা ধসে গেছে। সানকিভাঙ্গা হোগলাবুনিয়ার বদনীভাঙ্গা, , পাঠামারা, খাউলিয়া বাজারের ব্রীজসহ হুমকির মুখে ঐতিহ্যবাহী অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, বদনীভাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ৮০নং বি পাঠামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরবুনিয়ার এসবি মাধ্যমিক বিদ্যালয় নদীর তীরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ব্যতিত পঞ্চকরনের দেবরাজের পানিউন্নয়ন বোর্ডের আওতাধীন ১২শ’ মিটার অস্থায়ী ভেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। নদীর পাড়ের ২০টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়ে দুপুরের রান্না বন্ধ হয়ে গেছে অসংখ্য পরিবারের। শত শত পরিবার রয়েছে জল বৃদ্ধির আতঙ্কে। পৌর শহরের কাপুড়িয়া পট্টির কাঁচা বাজার কলেজ রোড, কেজি স্কুল সডক, উপজেলা প্রশাসনিক চত্বর পানিতে তলিয়ে গিয়ে শহরের দোকানিদের ক্রয়-বিক্রয় দিনে ৩ ঘন্ট বন্ধ ছিলো। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মজুমদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, বারইখালীর চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ, হোগলাবুনিয়ার বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, বহরবুনিয়ার চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার বলেন, গত দুই দিনের পানির চাপে নদীর তীরবর্তী তাদের ইউনিয়নগুলো অনেক কাঁচা পাকা রাস্তা ভেঙ্গে পড়েছে। ৫ শতাধিক মৎস্য ঘেরে তলিয়ে ঘেছে, শিক্ষাপ্রতিষ্ঠান ভেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে ক্ষয়-ক্ষতির বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে তারা জানান।
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম নবধারাকে বলেন, সৃষ্ট লঘুচাপে অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধিতে রাস্তা-ঘাট ভেঙ্গে যাওয়ায় ক্ষয়-ক্ষতির বিষয়ে ইউপি চেয়ারম্যানগন অবহিত করেছেন। বিষয়টি সরোজমিনে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি তেমন মারাত্মক কোন খবর থাকে তবে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে উত্ধার অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।