Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়য় আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার পাচঁগ্রাম ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ১৪নং পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হক মোল্যার সভাপতিত্বে ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলমকে প্রধান অতিথি করে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিট অফিসার এসআই কামরুজ্জামান জিয়া, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় বক্তারা যেকোনো পরিস্থিতিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ আইন শৃংখরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি জনগণের পাশে পুলিশ সর্বদা রয়েছে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।