জীবিকার জন্য টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়ন এর অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভশীল। সম্প্রতি কৃষকরা আবাদ করেছে বিভিন্ন প্রজাতের ধান। এ ফসল ঘরে তুলে পরিবারের চাহিদা পূরণে স্বপ্ন দেখছেন তারা। সেই স্বপ্নের ক্ষেত এখন সেজেছে সবুজ রঙে।
শনিবার (১০ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলি গ্রাম মাঠপর্যায়ে ঘুরে দেখা যায়, চারিদিকে নজর কাড়ছে সবুজের সমাহার। প্রকৃতির হাওয়ায় মাঠজুড়ে দুলছে ধানের গাছগুলো।
তবে জানা যায়, উপজেলার শতকরা প্রায় ৭০ ভাগ জনসাধারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করেন। এখানে ধান-পাট- ও সবজিসহ বিভিন্ন ধরণের ফসল উৎপাদন হয়ে থাকে। এসবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে বিভিন্ন প্রজাতের ধান।
এখন প্রয়োগ করা হচ্ছে সার-কীটনাশক। আর কিছু দিন পরই ধানগাছের বুকচিরে বের হবে ধানশীষ। সেটি সোনালী রঙে পরিনত হলেই কৃষকরা ঘরে তুলবেন স্বপ্নের ফসল। এরপর তাদের ঘরে দেখা দেবে নবান্নের উৎসব।
কৃষক সুনীল চন্দ্র বৈরাগী বলেন, এছরের ৩ বিঘা জমিতে ধান চাষাবাদ করা হয়েছে। এসব ক্ষেতে বাম্পার ফলনের সম্ভাবনা। প্রাকৃতিক দুর্যোগ না হলে অধিক ধান ঘরে তোলা সম্ভব।
আঞ্চলিক ধান গবেষণা ইনস্ট্রিটিউট উদ্ভাদোন কর্মকর্তা ডঃ জাহিদুল ইসলাম নবধারা কে বলেন, যাতে করে কৃষকরা ভালো ফলন নিতে পারে, সে বিষয়ে তাদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

