Nabadhara
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক হলেন ‌রিয়াজুল ইসলাম

বাইজীদ সা’দ, ডেস্কঃ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ। আগামী ৩ মাসের জন্য ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সাক্ষরিত ‌এক প্রেস বিজ্ঞপ্তিতে রিয়াজুল ইসলাম (রিয়াজ) কে আহবায়ক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মো. রিফাত সরদার, ইয়াছিন মোল্লা, রানা মোল্লা, এম এম জুবায়ের আহমেদ, নাজমুল সরদার, শাহিন মোল্লা, মো. ইজাজুল হক মোল্লা, সালমান খুরশিদ বাবু ও সৌরেন মণ্ডল।

দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন ‌তানভীর আলম নাহিদ, মেহেদী হাসান, মো. রিপন কাজী, আব্দুর রহমান, মানিক ফকির, শাহ আলম ফকির, মাহাবুব আলম রুমান, সালাউদ্দিন মোল্লা, সুশান্ত কুমার বিশ্বাস, তামিম ইসলাম, সাব্বির হোসেন অপু, ফুয়াদ হাসান খান, রেয়াজুল করিম, দ্বীন ইসলাম ও সাদমান সাকিব শুভ।

আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, আমাকে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগকে গতিশীল রাখতে সদর উপজেলা ছাত্রলীগ সর্বদা বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।