Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সারা দেশের ন্যায় কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি ও সমমানের পরিক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরিক্ষা অনুষ্ঠিত হয়।এ বছর এস.এস.সি ও সমমানের পরিক্ষা মোট ৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে কচুয়া সরকারি সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয়ে(কেন্দ্র কোড নং-২৪০) মোট এস.এস.সি পরিক্ষার্থী ছিল ২৫৯ এর মধ্যে উপস্থিত ২৫৭ অনুপস্থিত রয়েছে ২ জন এবং ভোকেশনাল পরিক্ষার্থী ছিল ৬৭ জন উপস্থিত ৬৬ জন অনুপস্থিত ছিল ১ জন।এখানে পরিক্ষা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান,ট্যাগ অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক,কেন্দ্র সচিব ছিলেন বাড়ইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সুলতান আলী,হল সুপার ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায় চৌধুরী।মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র কোড নং-৫১৭) কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ৪৯৮,উপস্থিত ৪৯৩ অনুপস্থিত ৫ জন।

ট্যাগ অফিসার ছিলেন একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,কেন্দ্র সচিব ছিলেন মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান,হল সুপার ছিলেন শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ।দাখিল মাদ্রাসা (কেন্দ্র কোড নং-৪৫০)কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ২৪০ জন,উপস্থিত ২৩৬ অনুপস্থিত রয়েছে ৪ জন।

এবছর কচুয়া উপজেলায় সর্বমোট পরিক্ষার্থী ১ হাজার ৬৪ জন,এর মধ্যে উপস্থিত রয়েছে ১ হাজার ৫২ জন,অনুপস্থিত রয়েছে ১২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।