Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে সহপাঠীর ঘুষিতে স্কুল ছাত্রের মৃত্যু

 নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলার নাজিরপুরে শ্রেনিকক্ষে বসা নিয়ে সহপাঠির ঘুষিতে মোঃ আকাঈদ শেখ (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে,গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আকাঈদ শেখ উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্র ও উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের নজরুল শেখের ছেলে।আর হামলার সাথে জড়িত রেদওয়ান শেখ একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্র ও উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মিস্ত্রী জানান,গত ৩১ আগষ্ট সকালে ওই দুই ছাত্রের মধ্যে শ্রেনি কক্ষের একই বেঞ্চে বসা নিয়ে হাতাহাতি হয়। এতে আকাঈদ শেখ তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়।বিষয়টি শুনে আমরা মীমাংসা করে দেই ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা করাই। প্রথমে সে স্বাভাবিক ছিলো কিন্তু গত ২ দিন ধরে হঠাৎ অসুস্থ হলে পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হয়,সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:হুমায়ুন কবির নবধারা কে বলেন,এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।