Nabadhara
ঢাকাশনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে স্কুল দাবালীগ প্রতিযোগিতা ২০২২ এর প্রশিক্ষণ কর্মশালা ও উদ্বোধনী প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি, পিরোজপুর
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ দাবা ফেডারেশন এর উদ্যোগে এবং পিরোজপুর জেলা পুলিশ ও ক্রিয়া সংস্থার আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সভাপতিত্বে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অত্র জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল দাবালীগ প্রতিযোগিতা -২০২২ এর প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিযোগিতার শুভ উদ্ভোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পিরোজপুর মোহাম্মদ জাহেদুর রহমান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, মোঃ গোলাম মাওলা নকীব সাধারন সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, অফিসার ইনচার্জ পিরোজপুর সদর থানা, প্রশিক্ষক দাবা ফেডারেশন, বিভিন্ন স্কুলের প্রতিযোগী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ সাউথ এশিয়ান দাবা কাউন্সিল এর সম্মানিত সভাপতি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম ( বার) এর প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তাগণ আরো বলেন যে, মাদকের হাত বা মোবাইলের নেশা থেকে যুব সমাজকে রক্ষার জন্য এ উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ১৮/০৯/২২ খ্রি. জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।