Nabadhara
ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন। নড়াগাতী থানা পুলিশের আয়োজনে ২১ সেপ্টেম্বর (বুধবার ) দুপুর ১২ টায় থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় থানার সকল ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযুদ্ধা ও মন্দির ভিত্তিক পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল প্রনব কুমার সরকারের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সাদিরা খাতুন নড়াগাতীতে মাদক, জুয়া ও ইভটিজিং নির্মুলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকা উল্লেখপূর্বক থানাকে সাধারণ মানুষের আস্থার আশ্রয় স্থল হিসাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে পালনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

পরিশেষে থানা কম্পাউন্ডে গাছের চারা রোপন ও পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন সাদিরা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।