গোপালগঞ্জে কাশিয়ানীতে গাড়ি চাপায় দেলোয়ারা বেগম(৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে কাশিয়ানীর হোগলাকান্দি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।রাস্তা পারাপারের সময় তাকে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিতি নিহত হন।নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার খৈরান গ্রামে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর রহমান নবধারা কে বলেন, এ ব্যাপারে সংশ্রিষ্ট থানায় একটি মামলা হয়েছে।পরিবারের আবেদনের পেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

