Nabadhara
ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আখ চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে আহত

 এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ১৫, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর উপজেলার কলোড়া ইউনিয়নের নিরালী গ্রামে সুবর্ণ বিশ্বাস(১৫) নামে এক কিশোরকে আখ চুরির অভিযোগে বেধড়ক মারপিট করে আহত করেছে একই গ্রামের দেলোয়ার মোল্যা। আহত সুবর্ণ বিশ্বাস নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছে ।

অভিযোগ সুত্রে গেছে , শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে নিরালী গ্রামের দেলোয়ার মোল্যা সুবর্ণ বিশ্বাসকে তার আখ ক্ষেতের আখ চুরির অভিযোগ করে বিপুল সিকদারের বাড়ি পিছনে ধরে নিয়ে বেধড়ক মারপিট করেন। মারপিটে একপর্যায়ে তার ডাক চিৎকারে বিপুল সিকদার তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সুবর্ণ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সুর্বনের দিদি মা সরস্বতী বিশ্বাস বলেন, এতিম এই ছেলেটির আমি ছাড়া কেউ নেই। দেলোয়ার আমার নাতিকে আখ চুরি করেছে অভিযোগ করে মারপিট করেছে। এখন ডাক্তার বলছে খুলনা নিয়ে যেতে। নিরালী গ্রামের বিপুল সিকদার বলেন, যখন সুবর্ণকে মারছিল তখন আমি তার চিৎকার শুনে দৌড়য়ে আসি। গিয়ে দেখি তাকে দুই পা দিয়ে পাড়ানো হচ্ছে। দেলোয়ার যেটি করেছে এটি কোন মানুষ করে না। আমরা এই ঘটনার বিচার চাই। নিরালী গ্রামের ইউপি সদস্য আশিকুর বলেন, ঘটনা যেটি ঘটেছে আমরা বিষয়টি মিমাংসা করে দিব ।

এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

নড়াইল সদর থানার ওসি জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।