Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার ঘটনায় পাল্টা পাল্টি মামলা

স্টাফ রিপোর্টার চিতলমারী
অক্টোবর ১৮, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারীর ঘোলা গ্রামে বিরোধপূর্ণ জায়গা জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি ২টি মামলা হয়েছে। এঘটনায় দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার সকাল ৮টার দিকে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা ও জমি দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন মৃত: বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেনের স্ত্রী আন্বিয়া বেগম ও পুত্র রেজোয়ান মোল্লা। এসম উভয় পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষেরও ৩ জন আহত হয়েছে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এঘটনায় সোমবার রাতে পাল্টা পাল্টি ২টি মামলা হয়েছে। দুই মামলায় ১৭ জনকে আসামী করা হয়েছে। ইতোমধ্যে মুক্তিযোদ্ধার স্ত্রী আন্বিয়ার করা মামলায় সাজ্জাদ ফকির (২০) ও ফরহাদ ফকির (১৯) কে পুলিশ গ্রেফতার করেছে।

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী জানায়, উপজেলার ঘোলা গ্রামের রেজোয়ান মোল্লার সাথে প্রতিবেশী ইয়াদ আলী মোল্লার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে (১৭ অক্টোবর) সোমবার সকাল ৮টার দিকে উক্ত জমি দখল দিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আন্বিয়া বেগম( ৬০) তার ছেলে রেজোয়ান মোল্ল (৩০) ও অপর পক্ষের আছোরা বেগম (৪০), মীম আক্তার ( ২০) ও সমসের ফকির (৪০) আহত হয়েছে। এঘটনায় থানায় পাল্টা পাল্টি ২টি মামলা হয়েছে।

পুলিশ ২আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। বাকি আসামীদে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।