Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছ চাপায় নিহত ২ নারী

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
অক্টোবর ২৫, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তোড়ে গাছ উপড়ে চাপা পড়ে দুই নারী মারা গেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খানের স্ত্রী শারমিন বেগম (২১) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিকেল থেকে সিত্রাংয়ের প্রভাবে প্রচণ্ড ঝড় বয়ে যায়। ঝড়ের সময় শারমিন বেগম ঘরের বারান্দায় বসে কাজ করছিলেন। এ সময় একটি খেজুরগাছ ভেঙে পড়ে। পরে গাছের নিচে চাপা পড়ে মারা যান তিনি। অন্যদিকে রুমিছা বেগম ঘরে শুয়ে থাকা অবস্থায় গাছ ভেঙে পড়ে এবং চাপা পড়ে তিনিও মারা যান।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকেই নগদ ২৫ হাজার করে টাকা, ১০ কেজি চাল এবং শুকনা খাবার দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।