নড়াইলে মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মিলনায়তনে শুক্রবার (২৮ অক্টোবর) দিনব্যাপী দাবা খেলার অনুষ্ঠিত হয়।
এ খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, যুগ্মসম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রতিযোগিতায় ১০টি বিদ্যালয়ের ৬০জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে বালক ও বালিকা গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

