Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২৮, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এরা হলো-কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের মাসুদ তালুকদারের স্ত্রী তানিয়া খাতুন, মান্নু তালুকদারের স্ত্রী লিমা খাতুন ও মহিষখোলা গ্রামের আছাদ শেখের ছেলে বাবর আলী। এ সময় এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৪৮টি সিমকার্ড জব্দ করেছে পুলিশ।

ডিবি পুলিশের এসআই আলী হোসেন জানান, প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি খুলে ও অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তাদের কয়েকটি বিকাশ নাম্বরের মাধ্যমে ৩০লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ মিলেছে। গ্রেফতারকৃতদের নামে কালিয়া থানায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।