Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবাদুল শেখের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

নবধারা ডেস্ক
অক্টোবর ২৮, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবাদুল হক শেখ রাঙ্গা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‌বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি) গভীর শোক জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম এবাদুল হক শেখ রাঙ্গা মিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একই প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি) টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবাদুল হক শেখ রাঙ্গা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এবাদুল হক শেখ রাঙ্গা মিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন আত্মীয়-স্বজন গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এবাদুল শেখ রাঙ্গা মিয়া গতকাল বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) বাদ জুমা টুঙ্গিপাড়ার চরকুশলী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।