Nabadhara
ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন নাহিদা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ভোটারদের বাড়ীতে গিয়ে দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাহিদা আক্তার ডলি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নাহিদা আক্তার ওই ইউনিয়নের পিরোলী স্থান গ্রামের বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান পলাশের মেয়ে ও একই গ্রামের মুন্সী মশিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান পিনুর স্ত্রী।

নাহিদা আক্তার নবধারা কে বলেন, সংরক্ষিত তিন ওয়ার্ডের সদস্য নির্বাচিত হলে তিনি জনকল্যানে নিজেকে উৎসর্গ করবেন। বিনামূল্যে বিভিন্ন ভাতার কার্ড করাসহ অসহায় ও দুস্থ্যদের মাঝে ইউনিয়নের বরাদ্দকৃত মালামাল শুষ্ঠ ভাবে বন্টন নিশ্চিত করবেন। এছাড়া সাধারন মানুষ যাতে জন্ম নিবন্ধন সনদ আনতে হয়রানীর শিকার না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করে নাহিদা আক্তার আরো বলেন, এলাকা ঘুরে সাধারণ ভোটারদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন তিনি।

উল্লখ্য যে, ৭, ৮ ও ৯ এই তিন ওয়ার্ডে ১৮৯৫ জন ভোটারের বিপরীতে নাহিদা আক্তার ডলি ও সাবেক সদস্য মেহেরুননেছা মুন্নী প্রতিদ্বন্দ্বিতা করছেন।আগামী ২ নভেম্বর ইভিএম ম্যাশিনের মাধ্যমে পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়নে তৃতীয় ধাপের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।