নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাঐসোনা -কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে।
শনিবার ( ২৯ অক্টোবর ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ সারাফাত হোসেন।
৫৬৬ জন ভোটারের বিপরীতে ম্যানেজিং কমিটির এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন ৫ জন। ৭ নং ব্যালটে ২৪১ ভোট পেয়ে ১ম হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, ১ নং ব্যালটে ২৩৭ ভোট পেয়ে ২য় হয়েছেন খান সহিদুর রহমান, ২ নং ব্যালটে ২৩৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন মোঃ তাজুল ইসলাম (তাজু), ৬ নং ব্যালটে ২৩৩ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মোঃ তারিকুল ইসলাম তারেক, ও সংরক্ষিত মহিলা সদস্য ২ নং ব্যালটে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসাঃ সানজিদা আক্তার রপা।
প্রিজাইডিং অফিসার মোঃ সরাফাত হোসেন নবধারা কে বলেন, কোনো কারচুপি ছাড়া সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারীতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে। পরিশেষে নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান তিনি।

