বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উজেলার দলুয়াগুনি আ’লীগ অফিস ও চরবড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৪নং ও ৯নং ওয়ার্ড আ’লীগের উদ্দোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৃথক পৃথক ভাবে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সনজিবন গাইন ও ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ সাহাজাহান ফকির।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে ছিলেন সদস্য সচিব বি,এম কামরুজ্জামান। উক্ত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, হাসিনা বেগম, অপূর্ব চৌধুরী, কুবলয় বাগর্চি,সৈয়াদ নুহুর আলী, পরিতোষ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

