Nabadhara
ঢাকারবিবার , ৩০ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ঘরবাড়ি ভাংচুর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
অক্টোবর ৩০, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়ার ইউনাইটেড একাডেমি উচ্চ বিদ্যালয়-এর ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় ১০/১২ টি বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, আগামী ৩ নভেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল(শনিবার)সাবেক ইউ.পি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিমুর লোকজন ইছাখালী এলাকায় ভোট চাইতে গেলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে বর্তমান চেয়ারম্যান মারুফ রেজার লোকজন রাতের বেলায় খালিয়া গ্রামে ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে নিষেধ করে সেখান থেকে চলে যেতে বলা হয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে সারা রাত।সকাল ৬টার দিকে বর্তমান চেয়ারম্যানের লোকজন খালিয়া গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ১০/১২ টি বাড়িঘর ও দোকানঘর ভাংচুর করে।

সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।এখানো কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।