বাগেরহাটের চিতলমারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনকে আরো তৎপর হয়ার অনুরোধ জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ,কৃষি কর্মকর্তা মোঃ সিফাত- আল- ফারুক,মেডিকেল অফিসার ডাঃ এম, আর ফরাজি, পরিদর্শক ( তদন্ত) মোঃ লিয়াকত আলী, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার,কলাতলা ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা শেখ,হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু সাহীন,শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি,চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মীর মাসুদ হোসাইন, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।

