Nabadhara
ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডেঙ্গু জ্বরে জবি ছাত্রের মৃত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ৩১, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান (২৮) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রোমান নড়াগাতি থানার খসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের শেখ অলিয়ার রহমানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোমান গত শনিবারে ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে নড়াইল সদর হাসপালে ভর্তি হন। রবিবার ডেঙ্গুতে আক্রান্ত কিনা তা জানার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করা হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়। গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে নিজের ফেসবুক আইডিতে ‘জ্বর’ লিখে স্ট্যাটাস দেন রোমান।

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমুর রহমান রোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ ফজলুল হক রোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তিতে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।