Nabadhara
ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় পৌর নায়েবের সাথে অশোভন আচারন করায় ভ্রাম্যমান আদালতে ৫ দিনের কারাদন্ড

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
অক্টোবর ৩১, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় গোলাম কিবরিয়া মিঠু নামে একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম। ৩০ (অক্টোবর) সন্ধায় কালিয়া পৌর ভূমি অফিসের তহশীলদার মোঃ রফিকুল ইসলামের সাথে অশোভন আচারন করায় তাকে এ সাজা দেওয়া হয়। গোলাম কিবরিয়া মিঠু উপজেলার বেন্দারচর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

তহশীলদার মোঃ রফিকুল ইসলাম জানান ওই দিন গোলাম কিবরিয়া মিঠু আমার পরিচিত প্রবীন লোক নজরুল ইসলামের ছেলে বাছিত খানের নামে দাখিলা কাটতে আসলে আমি কেটে দেই। কিন্তু পরবর্তীতে নজরুল ইসলামকে বিষয়টি জানালে মিঠু আমার ওপর ক্ষিপ্ত হয়ে অশোভন আচারন করলে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করি। অতঃপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজেই থানায় অভিযোগ করেন।

কালিয়া থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম সরকারী কাজে বাঁধা প্রদানের অপরাধে দঃবিঃ ১৮৬০ এর ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলা নং- ৫৭৬/২০২২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।