বাগেরহাটের মোরেলগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ একজন ইয়াবা ব্যাবসায়ীকে সোমবার বেলা ৩টার দিকে বিশারীঘাটা গ্রাম থেকে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশের দুটি চৌকস দল।
এসময় মেহেদী হাসান(২৪) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় তার দেখানো ও বাহির করা মতে পলিথিনে মোড়ানো আটশ(৮০০) পিচ ইয়াবা উদ্ধার করে নিয়মানুসারে জব্দতালিকামতে জব্দ করে।
মেহেদী হাসানের বাবার নামঃ আব্দুল জলিল,গ্রামঃ বিশারীঘাটা,থানাঃ মোরেলগঞ্জ, জেলাঃ বাগেরহাট।
জানা যায় উক্ত মেহেদী হাসানের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানা, ডিএমপির থানা ও রংপুর থানায় ডাকাতি ও মাদকসহ গ্রেফতারের ৪টি মামলা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ৩/৪দিন পূর্বে ইয়াবার একটি বড় চালান মোরেলগঞ্জে আসে,এই খবর পুলিশের কাছে ছিলো। মেহেদী হাসান আজ ওই চালানের আসা ইয়াবা অপর একটি মাদকচক্রের সদস্যদের কাছে হস্তান্তরের প্রতীক্ষায় থাকাকালে মোরেলগঞ্জ থানার ওসির নেতৃত্বে অভিযানে থাকা পুলিশের দুটি চৌকস দল মেহেদীকে হাতেনাতে ধরে ফেলে।
ঐ সময় তার নিকট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
এতোবড় মাপের একজন মাদক ডিলার মোরেলগঞ্জে গ্রেফতার হওয়ায় সাধারণ জনগণ মোরেলগঞ্জ থানা পুলিশের মাদকের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালনে বেশ প্রশংসা করছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকুক এই জনগণের চাওয়া।

