Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুইদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ১, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে দুইদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম। এ সাহিত্য মেলায় জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসা.সাদিরা খাতুন, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রবিউল ইসলাম,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো.ওলিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ড,কবি ইমরান হোসেন, সৈয়দ খাইরুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।