Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ব্রেইন ক্যান্সারে না ফেরার দেশে বশেমুরবিপ্রবি শিক্ষক

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
নভেম্বর ১, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) আনুমানিক রাত ২টায় খুলনার তেরখাদায় নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন বলে জানা গেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এ সময় তিনি বাড়িতে অবস্থান করতেন।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটাতে সিএসই বিভাগের শিক্ষক রাহাত হাসানের মৃতদেহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমেছ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়।হঠাৎ এই বিদায় সবার মনে দাগ কেটে গেছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

এসময় এ সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ নানা স্মৃতিচারণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।