Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দখল হওয়া কোটি টাকার খাস জমি উদ্ধার

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
নভেম্বর ৩, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারীতে অবৈধভাবে দখল হওয়া কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।(৩০ অক্টোবর) সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে দখল হওয়া জমি উদ্ধারে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার হওয়া জমির উপর ১নং খাস সম্পত্তি এই জমির মালিক বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক বাগেরহাট লেখা সন্বলিত একটি সাইন বোর্ড টানিয়েছেন উপজেলা প্রশাসন।

এব্যাপারে বিপ্র রায় বলেন,এই সম্পত্তি তার বাবার ক্রয়কৃত এবং তাদের নামে রেকর্ড রয়েছে।এনিয়ে আদালতে মামলাও রয়েছে। কিভাবে সহকারী কমিশনার (ভূমি) এসে পিলার দিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে জেলা প্রশাসকের একটি সাইন বোর্ড লাগিয়েছে।

চিতলমারী উপজেলা ভূমি অফিসসূত্র জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কির্ত্তনখালী মৌজার পিপড়াডাঙ্গা গ্রামে দীর্ঘ বছরের সরকারি রাস্তা দখল কারি বিপ্র রায়, অরুন রায় গং জোরপূর্বক রাস্তার মাটি কেটে জনসাধারনের চলাচল বন্ধ করে দেন। এর বিরুদ্ধে গত ২০/৯/২০২২ তারিখ বাগেরহাট জেলা প্রশাসকের কাছে সরকারি খাসজমি উদ্ধার ও রাস্তা নির্মানের জন্য অনিল গুহ, বিমল গুহ গং একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি জেলা প্রশাসক চিতলমারী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী জানান, জেলা প্রশাসকের নির্দেশে রবিবার দিন ব্যাপী তদন্ত পূর্বক অভিযান পরিচালনা করেন। প্রভাবশালীদের দখলে থাকা কির্ত্তণখালী মৌজার ২৯৯৪ নং দাগের বিআর ,এস ১নং খতিয়ানের বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক বাগেরহাটের নামে ০০.২৬০০ একর সম্পত্তি রেকর্ড ভুক্ত হয়েছে।কোন মালিকানা রেকডিও সম্পত্তির উপর ডিমার্কেশন করিনি।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা বলেন,সরকারি খাস সম্পত্তি উদ্ধার আমাদের একটি চলমান কার্যক্রম। উপজেলার কির্ত্তণখালী মৌজার ২৯৯৪ দাগের বিআর এস ১নং খতিয়ানের সরকারের পক্ষে জেলা প্রশাসক বাগেরহাটের নামে রেকর্ড ভূক্ত হয়েছে।৭২ শতক জমির মধ্যে ০০.২৬০০ একর জমি প্রভাব শালী দখল দারের হাত থেকে উদ্ধার করে সিমানা নির্ধারন করা হয়েছে।সরকারি খাসজমি উদ্ধারে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।