Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারি পালিয়ে গেছে।

নিহতরা হলেন, খুলনা সদরের মোজাম্মেল হকের ছেলে জুবায়ের (২৫) এবং শহিদুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৮)। এর সম্পর্কে চাচাতো ভাই বলে পুলিশ জানায়। তারা দুইজন শিক্ষার্থী বলে জানা গেছে।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান নবধারা কে বলেন, খুলনা থেকে ঢাকা গামী রাজীব পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত মুখী একটি মটোরসাইকেলের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলটি ওই বাসের নিচে চলে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাইকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃতঘোষণা করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।