Nabadhara
ঢাকাশনিবার , ১২ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

MEHADI HASAN
নভেম্বর ১২, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে এক আলোচনাসভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সীরাতুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটি কালীগঞ্জ শাখার উদ্যোগে সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইরে অবস্থিত লিটল স্টার আইডিয়াল একাডেমিতে এ আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীরাতুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটির কালীগঞ্জ শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মাওরানা বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সীরাত বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ড. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সীরাত বাস্তবায়ন কমিটির উপদেষ্টা খায়রুল হাসান, মাওলানা শেফাউল হক, ব্রাহ্মণগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দল্লাহ আল-মামুন,মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক হাফেজ আলাউদ্দিন। চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোয়াজ্জেম হোসেন রাসেল। মাওলানা আমিনুল ইসলাম পালোয়ান, মাওলানা ওমর ফারুক, কামরুল হাসান, শাহজাহান, জাকির, সোহরাবসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।