Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার-৭

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ৭, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফকার করেছে জেলা পুলিশ। শুক্রবার (৭এপ্রিল) আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬এপ্রিল) রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নয়ন শেখ (২৩)। সে সদর উপজেলার মহিষখোলা গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। এছাড়া মামলা ও গ্রেফতারি পরোয়ানা মূলে সদর থানার ভওয়াখালী গ্রামের প্রদীপ বিশ্বাস (৩০) ও কৌশুল্য বিশ্বাস, ভাদুলীডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৪৫), রতডাঙ্গা গ্রামের ইবাদুল ইসলাম (২৩), নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া এলাকার ফুরকান শেখ (৩৪) এবং খুলনা জেলার তেরখাদা থানা এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস (২৬) কে গ্রেফকার করেছে পুলিশ।

এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন গ্রেফতারের বিয়ষটি নিশ্চিত করে নবধারা কে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।